নাবালককে মারধরের অভিযোগে আটক কিশোরী, উত্তেজনা রাজ্যের এই অংশে

এক নাবালকে মারধরের অভিযোগে আটক এক কিশোরী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। নাবালককে যৌন নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

এক নাবালককে মারধরের অভিযোগে আটক এক কিশোরী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। নাবালককে যৌন নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। অভিযোগের পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি, এই অভিযোগ করে ওই কিশোরী ও তার জামাইবাবুকে মারধর করেন স্থানীয় মানুষের একাংশ।

নাবালককে মারধরের অভিযোগে আটক কিশোরী, উত্তেজনা রাজ্যের এই অংশে

পশ্চিম বর্ধমানের অন্ডালের উখরার কাঁকড়ডাঙা। নাবালকের পরিবারের অভিযোগ, মঙ্গলবার বাড়ির সামনেই খেলা করছিল সে। সেই সময় কিশোরী খেলার জন্য ডাকে ওই নাবালককে। যেতে রাজি না হওয়ায় প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কাছেই জামাইবাবুর কাচে থাকে ওই কিশোরী। পরিবারের দাবি, কিছুক্ষণের মধ্যেই কাঁদতে কাঁদতে ফিরে আসে নাবালক। তখন ওই নাবালকের শরীরে মারের চিহ্ন ছিল। হাতে ছিল অসহ্য যন্ত্রণা। নাবালকের বাবা কিশোরীর কাছে জানতে চান কী ভাবে ঘটনাটি হল। কিশোরী কোনও উত্তর না দিলেও, নাবালক জানায় তার যৌনাঙ্গে হাত দেওয়া হয়েছে।

মঙ্গলবারই ঘটনাটি নিয়ে পরিবারের তরফে উখরা ফাঁড়িতে কিশোরী ও তার জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে কোনও পদক্ষেপ নেয়নি এই অভিযোগ করে বুধবার সকালে স্থানীয়রা নিজেরাই আইন হাতে তুলে নেন। মারধর করা হয় কিশোরী ও তার জামাইবাবুকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আটক করে ওই কিশোরী ও তার জামাইবাবুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+