বিদ্যুতের খুঁটি বসানো ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ১০
বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠল উত্তর ২৪ পরগণার হাসনাবাদ এলাকা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিও চলে বলে অভিযোগ। জখম হয়েছেন অন্তত দশ জন।
বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠল উত্তর ২৪ পরগণার হাসনাবাদ এলাকা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিও চলে বলে অভিযোগ। জখম হয়েছেন অন্তত দশ জন। আহতদের চিকিৎসা চলছে টাকি হাসপাতালে। এদের মধ্যে একজন মহিলাও আছেন।

মঙ্গলবার এই সংঘর্ষ হয়েছে হাসনাবাদের মাখালগাছা এলাকার পাটকেল পোতা গ্রামে। বিদ্যুতের খুঁটি বসানো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেখানে গুলিও চলে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনাতে । এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
লোকসভা ভোট মিটতেই তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আরও বেড়েছে। এর জেরে দলে ভাঙ্গনও দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা সফরে গিয়ে স্থানীয় নেতাদের এই বিষয়ে হুঁশিয়ারি দেন। তবে পরিস্থিতি যে খুব একটা বদলায়নি তা এই ঘটনায় পরিষ্কার।












Click it and Unblock the Notifications