কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে

নয় নয় করে কলকাতার বুকে তিন-তিনটি উড়ালপুল ও সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিগত পাঁচ বছরে। আর শিলিগুড়ির ঘটনা ধরলে বাংলায় মোট চারটি উড়ালপুল বিপর্যয় ঘটেছে সাম্প্রতিক অতীতে।

নয় নয় করে কলকাতার বুকে তিন-তিনটি উড়ালপুল ও সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিগত পাঁচ বছরে। আর শিলিগুড়ির ঘটনা ধরলে বাংলায় মোট চারটি উড়ালপুল বিপর্যয় ঘটেছে সাম্প্রতিক অতীতে। তার মধ্যে ভয়াবহতম ঘটনা ঘটেছিল দু-বছর আগে পোস্তা উড়ালপুল-কাণ্ডে। তবে ভয়াবহতার নিরিখে সারা বিশ্বে ঘটেছে বেশ কিছু বিপর্যয়।

কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে

মঙ্গলবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর যেসব দুর্ঘটনা নিয়ে চলছে চর্চা। দেখে নিন একনজরে।

  • ১১ সেপ্টেম্বর ১৯১৬ : কুয়েবেক ব্রিজ ভেঙে পড়ে কানাডায়। মৃত্যু হয় ৯৫ জনের।
  • ১৫ ডিসেম্বর ১৯৬৭ : সিলভার ব্রিড ভেঙে পড়ে আমেরিকার ওহায়োতে। মৃত ৪৬।
  • ১৭ জুলাই ১৯৮১ : আমেরিকার কানসাসে ভেঙে পড়ে হায়াত রিজেন্সি। মৃত ১১৪।
  • ২৮ জুন ১৯৮৩ : গ্রিনউইচের মিয়ানাস ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৩ জনের
  • ২১ অক্টোবর ১৯৯৪ : দক্ষিণ কোরিয়ার সংশু ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৩১ জনের।
  • ৪ জানুয়ারি ১৯৯৯ : রেনবো ব্রিজ ভেঙে পড়ে চিনে। মৃত্যু হয় ৪৯ জনের।
  • ৪ মার্চ ২০০১ : পর্তুগালে হিঞ্জ বিরেরো ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৪৯ জনের।
  • ২৮ আগস্ট, ২০০৩ : ভারতের দমনে ব্রিজ ভেঙে মৃত্যু হয় ২৫ জনের।
  • ৭ নভেম্বর ২০০৫ স্পেনের গ্রানাদায় বিপর্যয়। ব্রিজ ভেঙে মৃত্যু ৬ জনের।
  • ২ ডিসেম্বর ২০০৬ বিহারের ভাগলপুরে ট্রেনের উপরে ভেঙে পড়ে ব্রিজ। মৃত ৩৩।

পশ্চিমবঙ্গের চার বিপর্যয়

  • উল্টোডাঙা উড়ালপুল। ঘটনা ২০১৩ সালের ৪ মার্চের। আহত হয়েছিলেন তিনজন।
  • পোস্তা উড়ালপুল। ২০১৬ সালের ৩১ মার্চ। মৃত্যু হয় ২৭ জনের, জখম ৮৯ জন।
  • শিলিগুড়ি উড়ালপুল। ২০১৮ ১১ আগস্ট। প্রাণহানির ঘটনা ঘটেনি উড়ালপুল বিপর্যয়ে।
  • মাঝেরহাট ব্রিজ। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর। মৃত ১। জখম ১৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+