ত্রিপল চুরি কাণ্ডে হাইকোর্টে সাময়িক স্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ নেতার

কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে ত্রিপল চুরি (tarpullin theft) মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) ঘনিষ্ঠ নেতা চঞ্চল নন্দী (chanchal nandi)। এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে হাইকো

কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে ত্রিপল চুরি (tarpullin theft) মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) ঘনিষ্ঠ নেতা চঞ্চল নন্দী (chanchal nandi)। এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। এছাড়াও চঞ্চল নন্দীর বিরুদ্ধে আর কোন কোনও অভিযোগ কিংবা মামলা রয়েছে, তা জানাতে সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত।

ত্রিপল চুরি কাণ্ডে হাইকোর্টে সাময়িক স্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ নেতার

এদিন ত্রিপল চুরি মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়ে বলেন, চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার করা যাবে না। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কটি মামলা রয়েছে তাও রাজ্য সরকারকে জানাতে হবে। প্রসঙ্গত কাঁথি পুরভবনের গোডাউন থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠার পরেই শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর সঙ্গে চঞ্চল নন্দীর মতো বেশ কয়েকজন শুভেন্দু অনুগতের বিরুদ্ধে মামলা করে কাঁথি থানা। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ইতিমধ্যেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর নাম ত্রিপল চুরির মামলায় জড়িয়ে যাওয়ার পরে চঞ্চল নন্দী আদালতে পাল্টা অভিযোগ করেন, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়াতেই তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রসঙ্গত আর্থিক প্রতারণা মামলায় মানিকতলা থানায় চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আরও কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে, তা জানাতে আদালতে আবেদন করেছিলেন চঞ্চল নন্দীর আইনজীবী। তারই প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন রাজ্য সরকারকে তা জানাতে, পাশাপাশি চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেয় আদালত।

এদিনের নির্দেশ পরে চঞ্চল নন্দী খানিকটা স্বস্তিতে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ সপ্তাহ পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+