করোনা লকডাউনের মোকাবিলা, মসজিদ কমিটির হাতে খাবার মন্দির কমিটির

করোনা লকডাউনের মোকাবিলা, মসজিদ কমিটির হাতে খাবার মন্দির কমিটির

দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ। যার জেরে দ্বিতীয় দফার লকডাউন চলছে। কিন্তু এই লকডাউনে যাঁরা একেবারে সহায় সম্বলহীন তাঁদের যে কোনও জাত হয় না তা একবার দেখিয়ে দিল শ্রীচৈতন্যের জন্মস্থান নবদ্বীপ। এক বৈষ্ণব মন্দির কমিটির তরফে খাবারের প্যাকেট তুলে দেওয়া হল স্থানীয় মসজিদ কমিটির হাতে। পাশাপাশি সেখানকার সংখ্যালঘু মানুষদের হাতেও খাবার তুলে দেন মন্দির কমিটির কর্তারা।

নবদ্বীপে অনন্য নজির

নবদ্বীপে অনন্য নজির

নদিয়ার নবদ্বীপ পুরসভার তেঘড়িপাড়া ইদিলপুর এলাকা। সেখানকার ইদিলপুর মসজিদের ইমামের হাতে চাল, আলু, বিস্কুট-সহ আরও খাদ্যসামগ্রী দিয়ে তৈরি প্যাকেট তুলে দিলেন চিন্তামনি কুঞ্জ আশ্রম বৈষ্ণব মন্দিরের কর্তারা। পাশাপাশি সেখানকার প্রায় ৬০ জন সংখ্যালঘু সম্প্রদায়ে মানুষজনের হাতেও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। হাত ধোয়ার সাবানও তুলে দেওয়া হয়।

 সম্প্রীতির নজিরে খুশি সবাই

সম্প্রীতির নজিরে খুশি সবাই

যেসব মানুষগুলোর কিছুটা সম্বল ছিল করোনা লকডাউনের জেরে তাঁরাও অসহায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি মসজিদের ইমামও। জাতের উর্ধ্বে উঠে লড়াই করতে পারলে করোনাকে পরাস্ত করা সম্ভবপর হবে।

মহাপ্রভুর কথা উল্লেখ পুরপ্রধানের

মহাপ্রভুর কথা উল্লেখ পুরপ্রধানের

ঘটনা সম্পর্কে অবগত নবদ্বীপের পুরপ্রধান। এপ্রসঙ্গে তিনি মহাপ্রভু শ্রীচৈতন্যের কখা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শ্রীচৈতন্যই একটা সময় চাঁদ কাজি ও যবন হরিদাসকে বুকে জড়িয়ে ধরেছিলেন। বৈষ্ণব ধামের মানুষ তাঁকে অনুসরণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় পুরপ্রধান।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+