গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন

হঠাৎ করেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া। যেখানে কয়েকদিন আগেও তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির উপরে, সেখানে রাতভর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে এক ধাক্কায় প্রায় ১১ ডিগ্রি পারদ কমে গিয়েছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এর ফলে গরমের মাঝেই হালকা ঠান্ডার আমেজও অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, আবহাওয়ার এইরকম পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হয়েছে।বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার আছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আর আগামী কয়েকদিন এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ কলকাতা এবং তার আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। মাঝে মধ্যে আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বীরভূম কিছু এলাকায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও সেই একই ধরনের আবহাওয়া থাকতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আবার দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+