দু-এক দিনেই জাঁকিয়ে শীত, আর কী বলছে হাওয়া অফিস জেনে নিন
দু-একদিনেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে।
দু-একদিনেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে।

গত একসপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নামছে তাপমাত্রা। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে রবিবারের থেকে সোমবারের তাপমাত্রা নামেনি। তবে উত্তরভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। উত্তরে হাওয়ার প্রভাবেই তাপমাত্রার নিম্নগতি বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস দু-একদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে চলছে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির আশপাশে।












Click it and Unblock the Notifications