West Bengal Weather Update: সোমবার থেকেই আবহাওয়ায় বড় বদল! ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা

West Bengal Weather Update: আজ সোমবার থেকেই বাংলায় ঝড় বৃষ্টির পরিমান কমবে! ফের একবার বাড়বে অস্বস্তিকর গরম। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়ে কালবৈশাখী। যার ফলে কিছুটা হলেও তাপমাত্রা কম ছিল। সকাল কিংবা সন্ধ্যার দিকে স্বস্তির পরিস্থিতি ছিল। কিন্তু আজ সোমবার থেকে ফের একবার তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

যদিও উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। এক নজরে জেনে নিন কেমন থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নজরে

West Bengal Weather Update: আজ সোমবার থেকেই আবহাওয়াতে বড় বদল দেখা যাবে। ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে গরম। আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শুষ্ক আবহাওয়ার সঙ্গেই রোদের তেজ ক্রমশ বাড়বে। এমনকী তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এমনকী পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। সপ্তাহের শেষে পরিস্থিতি ভংকর হবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আর তাতে সাধারণ মানুষের গলদঘর্ম অবস্থা হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার পরিস্থিতি

আজ সোমবার কলকাতা এবং শহরতলির আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নীচে থাকবে বলে পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির পরিস্থিতি নেই বলে জানানো হয়েছে। উলটে আগামী বৃহস্পতিবার থেকে গরম আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকী এক ধাক্কায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকী কলকাতার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলেও এদিন পূর্বাভাসে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আজ সোমবার উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই হবে বলেও জানানো হয়েছে। তবে এদিন ঝড়ের সম্ভাবনা কম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত উপরের দিকের জেলাগুলিতেই সেই পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে দারজিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+