ফের নিম্নচাপের ভ্রূকুটি, কবে নামবে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস, জেনে নিন

দু-তিনদিনের মধ্যেই নামতে চলেছে পারদ। এ মরশুমের প্রথমবারের জন্য তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দু-তিনদিনের মধ্যেই নামতে চলেছে পারদ। এ মরশুমের প্রথমবারের জন্য তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২১ নভেম্বর নাগাদ আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

ফের নিম্নচাপের ভ্রূকুটি, কবে নামবে তাপমাত্রা, জেনে নিন

উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি দুর্বল নিম্নচাপ অবস্থান করলেও তাতে শীত আটকাবে না বলেই জানিয়েছেন আবহবিদেরা। শনিবারের বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়। রবিবার কোনও কোনও সময় আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে। সোমবার আকাশ আরও পরিষ্কার হবে এবং ঠাণ্ডাও অনুভূত হবে। তবে শীতের মতো শীত আসতে অনেকটা সময় অপেক্ষা করতে হবে।

ফের নিম্নচাপের ভ্রূকুটি, কবে নামবে তাপমাত্রা, জেনে নিন

ইতিমধ্যেই হিমাচলে বরফ পড়তে শুরু করেছে। এই সময়ে উত্তর ভারতের তাপমাত্রাও কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।

২১ নভেম্বর নাগাদ আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে তার জন্য কলকাতা কিংবা দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+