কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ, সান্দাকফুতে তুষারপাত
কলকাতায় ঊর্ধমুখী পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় ঊর্ধমুখী পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

রাতে বায়ুমণ্ডলে ঢুকছে মেঘ। ফলে বাড়ছে তাপমাত্রা। তারই জেরে হঠাৎই বাড়ল তাপমাত্রা। বুধবার যেখানে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই তাপমাত্রা স্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দু-একদিনের মধ্যেই তাপমাত্রা ফের কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে, বুধবার বরফ পড়ল দার্জিলিং-এ। সকাল থেকেই দার্জিলিং-এর আবহাওয়া খারাপ হতে শুরু করে। দুপুরে বরফ পড়ে সান্দাকৎফুতে। হালকা বৃষ্টি হয়েছে টাইগার হিল, সুখিয়াপোখরি-সব বিভিন্ন জায়গায়। শিলিগুড়িতেও এদিনের আবহাওয়া ছিল মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝাটি বুধবার পাহাড়ে ঢুকেছে। বরফ পড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে পাহাড়ে। সেখানে ফের তুষারপাত হতে পারে। তবে টাইগার হিল এখনও বরফ পড়ার অপেক্ষায় রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
দার্জিলিং ১ ডিগ্রি
কালিম্পং ৭ ডিগ্রি
জলপাইগুড়ি ১২ ডিগ্রি
কোচবিহার ১৩ ডিগ্রি
আলিপুরদুয়ার ১৩ ডিগ্রি
রায়গঞ্জ ১৩ ডিগ্রি
পুরুলিয়া ১৪ ডিগ্রি
পানাগড় ১৪ ডিগ্রি
শ্রীনিকেতন ১৪ ডিগ্রি
মালদহ ১৪ ডিগ্রি
বালুরঘাট ১৫ ডিগ্রি
বাঁকুড়া ১৫ ডিগ্রি
খড়গপুর ১৫ ডিগ্রি
বর্ধমান ১৫ ডিগ্রি
বহরমপুর ১৫ ডিগ্রি
ঝাড়গ্রাম ১৬ ডিগ্রি
তমলুক ১৬ ডিগ্রি
বারাসত ১৬ ডিগ্রি
ডায়মন্ডহারবার ১৬ ডিগ্রি
কৃষ্ণনগর ১৬ ডিগ্রি
হাওড়া ১৬ ডিগ্রি












Click it and Unblock the Notifications