রাতেও গরম ভাব! তাপমাত্রা নামবে কবে, আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর
রবিবার রাতে কিছুটা গরম অনুভূত হলেও তাপমাত্রা নামবে। এমনটাই আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার রাতে কিছুটা গরম অনুভূত হলেও তাপমাত্রা কিছুটা নামবে। এমনটাই আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর। রাতে আংশিক মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা নামতে পারেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি
আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহেই তাপমাত্রা কমবে। ২-৩ ডিগ্রির মতো কমতে পারে তাপমাত্রা। জানিয়েছে হাওয়া অফিস।

হাল্কা কুয়াশার সম্ভাবনা
বাতাসে জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরবর্তী সময়ে তা পরিষ্কার হয়ে যাবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আট জেলার আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬.২
বালুরঘাট ১৬
বাঁকুড়া ১৭.১
ব্যারাকপুর ১৬.৮
বর্ধমান ১৬
ক্যানিং ১৮
কাঁথি ১৭
কোচবিহার ১৪.১
দার্জিলিং ৫.৮
শিলিগুড়ি ১৫.৬
শ্রীনিকেতন ১৪.৮












Click it and Unblock the Notifications