পারদে ধস, কুয়াশার চাদরে ঢাকা দক্ষিণবঙ্গ, কী বলছে আবহাওয়া দপ্তর? জানুন

গরমের কথা আপাতত শিকেয়! দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে আবহাওয়ার 'নতুন অধ্যায়'। উত্তুরে হাওয়ার জোরে ফের একবার ঠান্ডার চাদরে মুড়ি দিচ্ছে রাজ্য। জেলা থেকে শহর প্রায় সর্বত্রই তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের নিচে। প্রশ্ন একটাই, তবে কি শীতের নতুন ইনিংস শুরু হয়ে গেল?

আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত স্পষ্ট আগামী কয়েক দিন শীতের রেশ টের পাওয়া যাবে জোরালোভাবেই। অন্তত চার থেকে পাঁচ দিন তাপমাত্রা নিম্নমুখী থাকার সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ ১০ ডিগ্রির ঘর ছুঁতে পারে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বাড়বে শিরশিরে ঠান্ডা।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর উত্তর দিক থেকে প্রবল বেগে ঢুকছে ঠান্ডা হাওয়া। তার প্রভাবেই দ্রুত নামছে তাপমাত্রা। কলকাতায় আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতেও পারদ ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে।

পশ্চিমের কিছু জেলায় বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের মতো এলাকায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস।

শুধু ঠান্ডাই নয়, কুয়াশার দাপটও বাড়বে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় কম বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমতে পারে।

উত্তরবঙ্গেও শীতের দাপট কম নয়। সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। তবে উত্তর বা দক্ষিণ কোনও দিকেই বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+