৩৭ ডিগ্রি ছুঁয়ে ফেলল কলকাতার তাপমাত্রা! বাংলার অন্যান্য জেলার হাল ভয় ধরাবে, রইল বড় পূর্বাভাস
West Bengal Weather Update: সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই গরম বাড়ার পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানায় আলিপুর হাওয়া অফিসের। সেই মতো গত কয়েকদিনে হু হু করে বেড়েছে গরম। বেলা বাড়তেই শুনশান হচ্ছে রাস্তাঘাট। এর মধ্যেই এবার সহ্য করতে হবে তাপপ্রবাহের চোখরাঙানি!
দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ওপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update)।

West Bengal Weather Update: এক নজরে দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আজ শনিবার সাত জেলাতে তাপপ্রবাহ বইতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস। এমনকি পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। এমনকী ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেড়িয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
West Bengal Weather Update: ৩৭ ডিগ্রি সেলসিয়াস!
দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রাও। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়ছে। প্রখর রোদে রীতিমত গা পুড়ছে। আবহাওয়াবিদরা বলছেন, গরম আরও বাড়বে। পরিষ্কার আকাশ। দিনভর গরমের অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এমনকী দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবারই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশ।
West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরে স্বস্তির খবর! আজ শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের চার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে।












Click it and Unblock the Notifications