কালিম্পং-এর নিচে আসানসোল, কলকাতার তাপমাত্রা আরও হ্রাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে সোমবারের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আপাতত স্বাভাবিকের থেকে কম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে সোমবারের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আপাতত স্বাভাবিকের থেকে কম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন আসানসোলের তাপমাত্রা কালিম্পং-এরও নিচে নেমে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ নভেম্বর অর্থাৎ বৃগস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা হ্রাসের তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আপাতত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবারের থেকে এই তাপমাত্রা কিছুটা কম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

দেশের বিভিন্ন অংশের আবহাওয়া

দেশের বিভিন্ন অংশের আবহাওয়া

১৮ নভেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে পশ্চিম হিমালয় অঞ্চলে। তবে তার আগে একটি ঘূর্ণাবর্ত মধ্য পাকিস্তান এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাগাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডে। হাল্কা .বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিয়ানা, পঞ্জাব, পশ্চিম রাজস্থানে।
অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়। এর প্রভাবে কেরল ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল ১১.৮ (১৫.৬)
বহরমপুর ১৭ (১৭.৬)
বাঁকুড়া ১৪.৪ (১৪.৫)
বর্ধমান ১৪.৬ (১৫)
কোচবিহার ১৪.৬ (১৬)
দার্জিলিং ৮.২ (৮.২)
কালিম্পং ১২.৩
দিঘা ১৫.৫ (১৬.৭)
কলকাতা ১৭.৪ (১৭.৫)
দমদম ১৮.৬ (১৮.৩)
কৃষ্ণনগর ১৭ (১৬.৬)
মালদহ ১৯.২ (১৮.৪)
মেদিনীপুর ১৬.১ (১৬.৬)
শিলিগুড়ি ১৬.৫ (১৮.২)
শ্রীনিকেতন ১২. ৫ (১৩.২)
সুন্দরবন ২০ (১৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+