বাড়ল তাপমাত্রা! নিম্নচাপ ব্যাঘাত ঘটাতে পারে শীতের আগমনে, বলছে আবহাওয়া দফতর
বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কমবে না তাপমাত্রা। তবে ভারত মহাসাগর ও আরব সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তা হলে শীত আসতে দেরি হতে পারে। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।

উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা হাওয়া ঢুকছে না
আবহাওয়া দফতর জানাচ্ছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে যে তুষারপাত শুরু হয়েছিল, তা বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা হাওয়াও ঢুকছে না। ফলেই বেড়ে গিয়েছে তাপমাত্রা।

ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফের আরব সাগর এবং ভারত মহাসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তা হলে, শীতের প্রবেশে বাধা তৈরি করবে।

তাপমাত্রা কমতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে
আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপমাত্রা কমা কিংবা শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। জেলাগুলিতে সন্ধেয় হালতা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আর ভোরের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে।

উত্তরের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের আট জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications