শনিবার নামল তাপমাত্রা! কবে থেকে বাড়বে শীত, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
শনিবার কমল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস
শনিবার কমল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের প্রথম সপ্তাহে কমবে তাপমাত্রা। সেই সময় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাবাস দেওয়া হয়েছে।

পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্জা চলছে। এর আগে উত্তর ভারতে থেকে বাংলার দিকে আসা ঠাণ্ডা হাওয়ার গতিপথ আটকে গিয়েছিল। বর্তমানে ঠাণ্ডা হাওয়া আসার গতিপথ অবরুদ্ধ নেই। ফলেই কমবে তাপমাত্রা।

তাপমাত্রা কমতে পারে সোম-মঙ্গলবার
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রা কমতে পারে সোম-মঙ্গলবার থেকে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আট জেলার আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের শহরগুলির সর্বোচ্চ তাপত্রা
আসানসোল ২৯.৬
বালুরঘাট ২৮.২
বাঁকুড়া ৩০.৮
ব্যারাকপুর ৩০.৮
বর্ধমান ৩১.৪
ক্যানিং ২৯.৬
কাঁথি ২৮.২
কোচবিহার ৩০.৪
দার্জিলিং ১৬
শিলিগুড়ি ২৮.৭
শ্রীনিকেতন ৩০.৬












Click it and Unblock the Notifications