West Bengal Weather Update: শীত পড়ার সব আশায় জল! শনিবারই খেলা ঘুরিয়ে দিল ঝঞ্ঝা
West Bengal weather Update: আজ শনিবার থেকেই আরও একবার ঘুরে দাঁড়ানোর কথা ছিল আবহাওয়ার! নামার কথা ছিল পারদের। কিন্তু ফের একবার প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে আরও একবারে বাধা প্রাপ্ত হবে উত্তর দিক থেকে ছুটে আসা ঠান্ডা বাতাস।
ফলে মাঘের শুরুতেই ঠান্ডার ঘুরে দাঁড়ানোর কথা থাকলেও তাতে বাধা পড়তে চলেছে বলেই পূর্বাভাসে (West Bengal weather Update) জানাচ্ছে আলিপুর যাওয়া অফিস। এক নজরে জানুন উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন যাবে।

West Bengal weather Update: ১০ ডিগ্রির কাছে নেমে যায় পারদ!
পৌষের মাঝামাঝি সময় কিছুটা হলেও ঠান্ডার দাপট দেখা যায় বাংলায়। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যায়। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ১০ ডিগ্রির কাছে নেমে যায়। যদিও এই আমেজ বেশিদিন পাওয়া যায়নি। দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝা ফলে বাধা পেয়েছে ঠান্ডা। কিন্তু মাঘের শুরুতেই ফের বাংলায় শীতের দাপটের আশা থাকলেও তেমনটা হচ্ছে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের।
West Bengal weather Update: কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া
আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার বাধায় শীতের দাপট থমকে গিয়েছে। ফলে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম বলছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে না পড়লেও শীতের আমেজ থাকবে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। থাকবে কিছুটা ঠান্ডার আমেজও।
West Bengal weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ শনিবারও পারদ এর মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ভোরের দিকে অন্যান্য জেলার মতোই কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিস্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
West Bengal weather Update: উত্তরের শীতের আমেজ!
উত্তরবঙ্গে সকালের দিকে ঠান্ডার আমেজ বেশ ভালোই রয়েছে। তবে বেলা বাড়লেই বদলে যাচ্ছে আবহাওয়া। ফলে এখনও পর্যন্ত ঠান্ডা দাগ কাটতে পারেনি। অন্যদিকে সকালের দিকে উত্তরের একাধিক জেলার জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল - মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications