Weather Update: ফের ৪০ ডিগ্রিতে পুড়বে বাংলা? পূর্বাভাসে কি জানাচ্ছে হাওয়া অফিস

সুখের দিন শেষ! ফের একবার গরম বাড়ার (Weather Update) সম্ভাবনা। গত কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেই পরিস্থিতি কাটতেই ফের একবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

আজ বুধবার থেকেই পরিস্থিতি বদল ঘটতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। যদিও বুধবার থেকেই প্রখর রোদ! আর তাতেই সকাল থেকেই একটা অস্বস্তিকর গরম। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আর এর মধ্যে অশনি বার্তাই দিচ্ছেন আবহাওয়াবিদরা।

ফের ৪০ ডিগ্রিতে পুড়তে পারে বাংলা?

পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বরং গরম বাড়বে বলেই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আগামী পাঁচদিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেও আশঙ্কা। এমনকি দক্ষিণবঙ্গের ফের কয়েকটি জেলাতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতেও পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

যদিও তাপপ্রবাহের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি হাওয়া অফিসের তরফে। তবে পরিস্থিতি যা তাতে সম্ভাবনা রাজ্যে ফের একবার দেখা দিতে পারে বলেও আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। বৃষ্টিপাত কমার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

তবে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। যদিও আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে কোনও কোনও জায়গায় রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। স্থানীয় ভাবে মেঘ জমে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে

অন্যদিকে আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৭ এপ্রিল বৃহস্পতিবার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে আশার আলো দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। সেখানে বৃষ্টির সম্ভাবনার কথাই জানানো হয়েছে পূর্বাভাসে।

উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। তবে বাকি দুই দিনাজপুর এবং মালদহে আগামী ২৪ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আগামই কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস

তবে উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর তাতে কিছুটা আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা। এই ঘুর্নাবর্তের কারণে বৃষ্টিপাত হতে পারে। আর সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর তা হলে ফের একবার গরম কমবে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+