রাত পোহালেই তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

রাত পোহালেই তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

ভোরে হাল্কা ঠাণ্ডা। বেলা বাড়তেই তা উধাও। তবে কখনও-সখনও উত্তরে হাওয়া বইছে। আবহাও দফতরের পূর্বাভাস শুক্রবার থেকেই বাংলা জুড়েই তাপমাত্রা হ্রাস হতে পারে। পাশাপাশি দুই জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

উত্তরবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১২ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চারদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১২ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে পরবর্তী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

সাগরে সক্রিয় নিম্নচাপ

সাগরে সক্রিয় নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী ২৪ ঘন্টা তা আরও সক্রিয় হবে এবং ১২ নভেম্বর সকালে তা উত্তর-পশ্চিমে তামিলনাড়ু-পুদুচেরির দিকে যাবে। এর প্রভাবে ১৩ নভেম্বর রবিবারের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, রায়ালসীমা, উপকূল অন্ধ্র এবং কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুযারপাত/বৃষ্টিপাত

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুযারপাত/বৃষ্টিপাত

উত্তর-পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়াও ১৪ নভেম্বর নাগাদ নতুন করে একটি ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল ১৮.৪ (১৮.৬)
বহরমপুর ২০ (২০.৪)
বাঁকুড়া ১৯.৭ (১৮.২)
বর্ধমান ১৮ (১৮)
কোচবিহার ১৭.১ (১৭.৬)
দার্জিলিং ৯.৮ (৯.৬)
দিঘা ১৯.৮ (১৯.৯)
কলকাতা ২১.১ (২০.৬)
দমদম ২২ (২১.১)
কৃষ্ণনগর ১৮ (১৮.৬)
মালদহ ২১.৮ (২২.৪)
মেদিনীপুর ২০.৩ (১৯.৭)
শিলিগুড়ি ১৯ (২০.২)
শ্রীনিকেতন ১৮.৩ (১৭.৯)
সুন্দরবন ১৮.৫ (১৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (৩১.৫)
বহরমপুর (৩০.৬)
বাঁকুড়া ( ৩০.৭)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং ( ১৭.৬)
দিঘা (৩২)
কলকাতা (৩১.৬)
দমদম (৩০.৭)
কৃষ্ণনগর ( ৩১.২)
মালদহ ( ৩১.১)
মেদিনীপুর (৩০.৬)
শিলিগুড়ি ( ৩২.৭)
শ্রীনিকেতন (৩০.৩)
সুন্দরবন (২৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+