ফের নামল কলকাতার পারদ, উধাও কুয়াশার দাপট
ফের নামল তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা কমে দাঁড়ায় ১১.৭ ডিগ্রিতে। উত্তরে হাওয়া ঢোকায় বজায় থাকবে শীত। জানিয়েছে হাওয়া অফিস।
ফের নামল তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা কমে দাঁড়ায় ১১.৭ ডিগ্রিতে। উত্তরে হাওয়া ঢোকায় বজায় থাকবে শীত। জানিয়েছে হাওয়া অফিস।

ফের জাঁকিয়ে শীত। পারদও নেমেছে প্রায় ১ ডিগ্রি। তাপমাত্রা নামায় কমেছে কুয়াশার দাপটও। উত্তরে হাওয়া ঢোকায় আগামী কয়েকদিন বজায় থাকবে শীত। তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আগের মতোই শীত বজায় থাকবে। জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির তাপমাত্রা
- দার্জিলিং ৩ ডিগ্রি
- কালিম্পং ৬ ডিগ্রি
- কোচবিহার ১৩ ডিগ্রি
- জলপাইগুড়ি ১২ডিগ্রি
- আলিপুরদুয়ার ১৩ ডিগ্রি
- বালুরঘাট ১৩ ডিগ্রি
- রায়গঞ্জ ১২ ডিগ্রি
- মালদহ ১২ ডিগ্রি
- পুরুলিয়া ৪ ডিগ্রি
- সিউড়ি ১০ ডিগ্রি
- বাঁকুড়া ৯ ডিগ্রি
- দুর্গাপুর ১০ ডিগ্রি
- মুর্শিদাবাদ ১০ ডিগ্রি
- কৃষ্ণনগর ১১ ডিগ্রি
- বারাসত ১১ ডিগ্রি
- মেদিনীপুর ১১ ডিগ্রি
- তমলুক ১২ ডিগ্রি
- হাওড়া ১২ ডিগ্রি
- হুগলি ১২ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১২ ডিগ্রি












Click it and Unblock the Notifications