West Bengal Weather Update: মাঘ মাসেও ঠান্ডা নেই বাংলায়! এর পিছনে থাকা আসল কারণটা জানেন? আশ্চর্য হবেন
West Bengal Weather Update: জানুয়ারিও প্রায় শেষ হতে চলল! সামনেই ২৩ জানুয়ারি-২৬ জানুয়ারি। লম্বা ছুটি। কিন্তু তেমন ঠান্ডা নেই। এমনকি নতুন সপ্তাহেও তেমনটা পারদ নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
মাঝের বেশ কয়েকদিন অবশ্য বাংলায় জাঁকিয়ে ঠান্ডা ছিল। এক ধাক্কায় কলকাতার পারদ ১৩ ডিগ্রিতে নেমে যায়। এই অবস্থায় আজ সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update:এক নজরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
চলতি সপ্তাহে নতুন করে ঠান্ডা ফেরার সম্ভাবনা কম। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারনেই আরও একবার বাংলায় থমকে গিয়েছে ঠান্ডা। শুধু তাই নয়, আটকে উত্তরে হাওয়াও। আর সেই কারণেই জাঁকিয়ে ঠান্ডা পরার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) ।
শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টা পর থেকে পরিস্থিতির আরও বদল হতে পারে। অর্থাৎ তাপমাত্রার পারদ বাড়তে পারে বলেও পূর্বাভাস। তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার পারদ
পৌষ গড়িয়ে মাঘ! দেখা নেই শীতের। আবহাওয়াবিদরা বলছেন। বাংলায় শীত বলতে কয়েকটা মাস। এবার সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কারনে সম্ভব হচ্ছে না। বাংলায় কবে ফের জাকিয়া ঠান্ডা পড়বে? সে বিষয়ে কোনও নিশ্চয়তাই দিতে পারছেন না আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) । রবিবার কলকাতা এবং শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আজ সোমবারও তেমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ফলে শীতের আমেজ থাকলেও তেমনটা জাঁকিয়ে ঠান্ডা লাগবে না।
West Bengal Weather Update: এক নজরে উত্তরে আবহাওয়া?
উত্তরবঙ্গে শীতের আমেজ আগামী আরও কয়েকদিন থাকবে। জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও একাধিক জেলায় শীতের আমেজ আছে। আর তা আগামী দিন থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) । আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে, তার উপরে উত্তরবঙ্গের জেলাগুলির আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে জেলাগুলিতে কুয়াশার দাপট কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications