সকাল থেকেই মেঘলা আকাশ, সপ্তাহান্তের জন্য আর কী বলছে হাওয়া অফিস
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে খুব হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘন কুয়াশারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। বেলায় আকাশ মেঘলা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
রাজ্য জুড়েই রাত এবং ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। রাজ্যে কোচবিহার, বহরমপুর এবং শ্রীনিকেতনে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে কম। দার্জিলিং-সহ বাকি শহরগুলিতে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
- দার্জিলিং ৪.২(২) ডিগ্রি
- জলপাইগুড়ি ১৪.৮(৩) ডিগ্রি
- কোচবিহার ১০.২(-১) ডিগ্রি
- মালদহ ১৫.৩(১) ডিগ্রি
- বহরমপুর ১৩.২(-১) ডিগ্রি
- শ্রীনিকেতন ১১.৭(-১) ডিগ্রি
- আসানসোল ১৪.২ ডিগ্রি
- বাঁকুড়া ১৪.৯ ডিগ্রি
- বর্ধমান ১৬.৮ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১৬.৮ ডিগ্রি
- দিঘা ১৮.৪(২) ডিগ্রি












Click it and Unblock the Notifications