দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, মেঘলা আকাশের পূর্বাভাস উত্তরবঙ্গে
আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই উর্ধ্বগতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া শুষ্ক থাকলেও, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বেড়েছে তাপমাত্রা। যা পরিলক্ষিত হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বেশিরভাগ অংশের তাপমাত্রা এখনও রয়েছে স্বাভাবিকের থেকে নিচেই। দার্জিলিং, আলিপুরদুয়ারের মতো হিমালয়ের পাদদেশে থাকা অংশে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
- দার্জিলিং ৩.৬ ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি ১০.১ (-১) ডিগ্রি
- কোচবিহার ৬.৭ (-৪) ডিগ্রি
- মালদহ ১৪.৮ ডিগ্রি
- বহরমপুর ১২.৮(-১) ডিগ্রি
- শ্রীনিকেতন ১১.৫(-২) ডিগ্রি
- আসানসোল ১৩.৩ ডিগ্রি
- বাঁকুড়া ১৩.৬(-১) ডিগ্রি
- বর্ধমান ১২.৮ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১৪.৭ (-১)ডিগ্রি
- দিঘা ১৫.৩(-১) ডিগ্রি

Click it and Unblock the Notifications