এবার ফেব্রুয়ারির শুরুর দিকেও বজায় থাকবে শীত ! আর কী বলছে হাওয়া অফিস জেনে নিন

ভোর এবং সন্ধের দিকে কম থাকলেও, দিনে তাপমাত্রার পরিমাণ কিছুটা বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

ভোর এবং সন্ধের দিকে কম থাকলেও, দিনে তাপমাত্রার পরিমাণ কিছুটা বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

এবার ফেব্রুয়ারির শুরুর দিকেও বজায় থাকবে শীত

ফেব্রুয়ারির শুরুতেও বজায় থাকবে শীত। আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। রাত থেকে সকালের দিকে শীত ভালই অনুভূত হচ্ছে। যা বজায় থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৫.২ ডিগ্রি।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের কম থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

এবার ফেব্রুয়ারির শুরুর দিকেও বজায় থাকবে শীত

রাজ্যের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

  • জলপাইগুড়ি ৮.১ ডিগ্রি (-৩)
  • কোচবিহার ৭.২ ডিগ্রি (-৩)
  • মালদহ ১২.৪ ডিগ্রি(-১)
  • বহরমপুর ৯.৬ ডিগ্রি(-৩)
  • শ্রীনিকেতন ৮.৬ ডিগ্রি(-৪)
  • আসানসোল ৯.৯ ডিগ্রি
  • বাঁকুড়া ১০.৯ ডিগ্রি(-৩)
  • বর্ধমান ১৩.৮ ডিগ্রি
  • ডায়মন্ডহারবার ১৩.৭ ডিগ্রি( -১)
  • দিঘা ১৪.২ ডিগ্রি(-১)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+