Weather News: চড়ছে পারদ, কয়েকটি জায়গায় মুষলধারায় বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী পারদ। তবে বুধবারের তুলনায় কোনও কোনও জায়গার তাপমাত্রা কিছুটা কমেছে। আবার কয়েকটি জেলায় বৃষ্টিও হয়েছে।
পরপর দুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে। আপাতত তাপমাত্রা খুব বেশি নিচে নামার কোনও সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপরেই শীত বিদায় শুরু হয়ে যাবে। অন্যবার এই সময়ে রাজ্য থেকে শীত বিদায় শুরু হয়ে গেলেও, এবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে তা দেরি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, এবং কালিম্পংএ-র কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার রাতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়। হাসিমারা , জয়গাঁও দলসিংপাড়া, মাদারিহাট বেশ ভারী বৃষ্টি হয়। অন্যদিকে বারোবিসা, আলিপুরদুয়ার শহরে হাল্কা বৃষ্টি চলে। আগামী দিন চারেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দেবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.৮)
বহরমপুর (১৩)
বাঁকুড়া (১৫.৩)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৩.২)
দার্জিলিং (৪)
কালিম্পং (১০)
দিঘা (২১.৩)
কলকাতা (২০.৭)
দমদম (২০.৫)
কৃষ্ণনগর (১৫.৮)
মালদহ (১৬.৯)
মেদিনীপুর (১৮.৮)
শিলিগুড়ি (১৫.১)
শ্রীনিকেতন (১৩.৮)
সুন্দরবন (২০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৯)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (৩২.২)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৬.২)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১৭.৬)
দিঘা (২৭.৬)
কলকাতা (৩০.১)
দমদম (৩০.৫)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (২৮.৮)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (২৭.৭)
শ্রীনিকেতন (৩০.৫)
সুন্দরবন (২৮)












Click it and Unblock the Notifications