বর্ষশেষে ঠাণ্ডায় জবুথবু বাংলা, সামান্য ঊর্ধ্বমুখী পারদ

রবিবারের থেকে সোমবার কলকাতার তাপমাত্রা খুব সামান্যই বাড়ল। রবিবার ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে চতা বেড়ে হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবারের থেকে সোমবার কলকাতার তাপমাত্রা খুব সামান্যই বাড়ল। রবিবার ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে চতা বেড়ে হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য করে বাড়বে। ১ জানুয়ারি বিকেল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ২ জানুয়ারি বিভিন্ন জায়গায় মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

রাজ্যে শীতের পথে ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। ১ জানুয়ারি থেকে সেই পশ্চিমী ঝঞ্জার প্রভাব শুরু হবে। জলীয় বাষ্প ঢুকবে। ফলে শীত কমবে।

বৃষ্টি হবে ১ জানুয়ারি থেকে

বৃষ্টি হবে ১ জানুয়ারি থেকে

পয়লা জানুয়ারি হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু পরের দিন বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি রকমের। এই বৃষ্টি বেশিরভাগ জেলাতেই হবে। ৩ জানুয়ারি হাল্কা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। ২ জানুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির পরে তাপমাত্রা আদৌ আৎ নামবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না।

উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশা

উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। ৩১ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হবে। এরপর এক ও দুই জানুয়ারি আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন না হলেও ৩ ও ৪ জানুয়ারি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে

মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশা থাকবে। ২ জানুয়ারি কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু ৩ ও ৪ জানুয়ারি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+