চোখ রাঙাচ্ছে 'পবন'! ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ মরশুমের শীতলতম। উত্তর পশ্চিম দিকে থেকে হাওয়া চলতে থাকায় তাপমাত্রা নেমে যায়।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ মরশুমের শীতলতম। উত্তর পশ্চিম দিকে থেকে হাওয়া চলতে থাকায় তাপমাত্রা নেমে যায়। কিন্তু তার পরেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। শনিবার কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৬.৭ ডিগ্রিতে। তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর পশ্চিম বায়ু কমেছে
সাধারণভাবে রাজ্যে শীত বয়ে নিয়ে আসে উত্তর পশ্চিমবায়ু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। জানিয়েছে হাওয়া অফিস।

ভিলেন ঘূর্ণিঝড় 'পবন'
আবহাওয়া দফতর জানাচ্ছে, আরব সাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড় পবনের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম বায়ু।

বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বায়ুর বাধার কারণে শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে।

ফের নামবে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বায়ুর পথেই আসছে ঘূর্ণিঝড় পবন। ফলে তাপমাত্রা বেড়েছে। তবে পবনের শক্তি হ্রাস হলেই, ফের তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications