West Bengal Weather Update: ঘুরে গেল খেলা, এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে! পাখা চালানোর জন্য তৈরি হোন

West Bengal Weather Update: ফের একবার বাংলায় শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াল পশ্চিমি ঝঞ্ঝা। একটা নয়, শিয়রে একেবারে জোড়া ঝঞ্ঝা। এর ফলে বাংলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হু হু করে পারদ বাড়তে শুরু করেছে।

আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। তাহলে এবার বঙ্গ থেকে শীত বিদায় নিতে চলেছে? কী বলছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)।

West Bengal Weather Update

West Bengal Weather Update: এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

চলতি সপ্তাহে শীতের পূর্বাভাস (West Bengal Weather Update) থাকলেও ফের একবার ঘুরে গেল খেলা। জোড়া পশ্চিমি ঝঞ্ঝার ফলে ফের একবার থমকে গেল শীত। শুধু তাই নয়, এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এক ধাক্কায় বাঁকুড়া সহ অন্যান্য পশ্চিমি জেলার তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

কোথায় ১৪ ডিগ্রি তো আবার কোথাও ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এমনকি আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather Update: তাপমাত্রা বাড়ছে কলকাতারও

শুধু দক্ষিণবঙ্গেই নয়, কলকাতাতেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) সূত্রে খবর, একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কলকাতার বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, জোড়া পশ্চিমি ঝঞ্ঝার ফলে কলকাতার তাপমাত্রা আরও বাড়বে আগামী কয়েকদিন। শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

West Bengal Weather Update: উত্তরে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় সকালে ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। একই সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি এমনকি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে থাকছে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস। একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+