West Bengal Weather Update: চলতি সপ্তাহেই প্রখর রূপ দেখাবে আবহাওয়া! আসছে ভয়ঙ্কর দিন...কী বলছে হাওয়া অফিস?
West Bengal Weather Update: চলতি সপ্তাহেই রুদ্ররুপ নেবে বাংলার আবহাওয়া। আজ সোমবার থেকেই তাপমাত্রার পারদ আরও চড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। গত কয়েকদিন আগেই এই বিষয়ে আগাম সতর্কতা দেন আবহাওয়াবিদরা। সেই মতো শনিবার থেকেই পরিস্থিতি যে বদল হচ্ছে তা টের পায়। বাড়তে শুরু করে গরম। আজ সোমবার থেকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকী কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেই দাবি। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপ বাড়ছে আরও। রীতিমত বাইরে বের হলে রোদের তীব্র তাপ শরীরে জ্বালা ধরাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন এটা নাকি কিছুই নয়। খেলা আরও বাকি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস (West Bengal Weather Update) ।
West Bengal Weather Update: কলকাতায় বাড়ছে তাপমাত্রা
দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়েই কলকাতা এবং শহরতলির তাপমাত্রার পারদ চড়ছে। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রির কাছে। যা স্বাভাবিক থেকে ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৩ ডিগ্রি।
যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) । আগামী ২৪ ঘণ্টায় আরেকটি তাপমাত্রার পারদ চড়তে পারে। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আকাশ পরিস্কার থাকবে।
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়াও ধীরে ধীরে বদল ঘটছে। গরম বাড়ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরের একাধবিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। উত্তরের কয়েক জেলায় এ থেকে দুই ডি=গ্রি পর্যন্ত পারদ বাড়বে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update) ।












Click it and Unblock the Notifications