আপাতত স্বস্তি, সপ্তাহের শেষের দিকে ফের আবহাওয়ায় বদল! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
রাজ্য জুড়ে আপাতত স্বস্তির আবহাওয়া। কোনও কোনও জায়গায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে সেক্ষেত্রে তাপপ্রবাহ কিংবা লু বওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সময়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় তা কমে ঘন্টায় ৩০-৪০ কিমি হতে পারে বলে জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সোমবার এই তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২০.৫)
বহরমপুর (২৪.২)
বাঁকুড়া (২১.২)
বর্ধমান (২১.৮)
কোচবিহার (১৮)
দার্জিলিং (৯.৬)
কালিম্পং (১৩)
দিঘা (২২.৪)
কলকাতা (২৫.৭)
দমদম (২৪)
কৃষ্ণনগর (২৫)
মালদহ (২১.৪)
মেদিনীপুর (২৩.১)
শিলিগুড়ি (১৯.৭)
শ্রীনিকেতন (১৯)
সুন্দরবন (২৩.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.২)
বহরমপুর (৩৫.২)
বাঁকুড়া (৩৪.৮)
বর্ধমান (৩৪.৮)
কোচবিহার (৩১)
দার্জিলিং (১৭.৭)
কালিম্পং (২৩)
দিঘা (৩০)
কলকাতা (৩২.১)
দমদম (৩২.৫)
কৃষ্ণনগর (৩১.৬)
মালদহ (৩৩)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (৩৩)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications