ঘূর্ণিঝড় মোখা আসার আগে ফের অস্বস্তিকর আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার। কোথাও কোনও মেঘ নেই। দুটি জেলাকে বাদ দিয়ে আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই মোখার কোনও রকমের প্রভাবের কোনও সম্ভাবনাও নেই। যা সম্ভাবনা তা হল ফের তাপপ্রবাহের।
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ মে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

গাঙ্গেয় পশ্চিমচবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
আবহাওয়া দফতর রবিবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অচিরেই ৪০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৫.৮
বহরমপুর ২৫
বাঁকুড়া ২৫.৩
বর্ধমান ২৪
কোচবিহার ২১.৬
দার্জিলিং ১২.৪
কালিম্পং ১৫.৩
দিঘা ২৬.১
কলকাতা ২৮.২
দমদম ২৮
কৃষ্ণনগর ২৫.৪
মালদহ ২৫.৬
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৪.৪
সুন্দরবন ২৭.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৮)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৮.২)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩৫)
দার্জিলিং (২১.৬)
কালিম্পং (২৫)
দিঘা (৩৪.৮)
কলকাতা (৩৬)
দমদম (৩৬.২)
কৃষ্ণনগর (৩৬.৮)
মালদহ (৩৭.৪)
মেদিনীপুর (৩৬.৭)
শিলিগুড়ি (৩৭.৩)
শ্রীনিকেতন (৩৮)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications