এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁলো রাজস্থান! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন, জেনে নিন বিস্তারিত
আংশিক মেঘলা আকাশ থাকায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। তবে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলে যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, ঠিক তেমনই উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে।
আংশিক মেঘলা আকাশ থাকায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। তবে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলে যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, ঠিক তেমনই উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। এদিকে এ মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজস্থানের গঙ্গানগরে। শুক্রবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয় সংলগ্ন ৫ জেলায় বৃষ্টি চলছে, আগামী চার-পাঁচ দিন সেখানে বৃষ্টি চলবে। শনি ও রবিবার ওই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ১৯
কোচবিহার ২৯.৭
জলপাইগুড়ি ৩০.৮
শিলিগুড়ি ৩০.৩
মালদা ৩০.৫

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
গত কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি জারি থাকবে। মূলত সন্ধের দিকে এই বৃষ্টি হচ্ছে। ঝড়ের সঙ্গে হাল্কা বৃষ্টিও হচ্ছে।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
বাঁকুড়া ৩৭.৭
আসানসোল ৩৬.৩
মেদিনীপুর ৩৬.৪
শ্রীনিকেতন ৩৬.১
বর্ধমান ৩৫

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকলেও, আপাতত গরম থেকে রেহাই নেই। অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। কোনও কোনও জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে, পূর্বাভালে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৭
ব্যারাকপুর ৩৬
দিঘা ৩৫
দমদম ৩৬
ক্যানিং ৩৫
ডায়মন্ডহারবার ৩৫












Click it and Unblock the Notifications