৪ বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন, শীতে জবুথবু দক্ষিণবঙ্গ

ফের কমল কলকাতার তাপমাত্রা। চার বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। এই তাপমাত্রা এবছরের সর্বনিম্ন বলেই জানা গিয়েছে।

ফের কমল কলকাতার তাপমাত্রা। চার বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। এই তাপমাত্রা এবছরের সর্বনিম্ন বলেই জানা গিয়েছে।

 ৪ বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন, শীতে জবুথবু দক্ষিণবঙ্গ

শুক্রবার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এই আবহাওয়া আগামি দু-একদিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আগামি দু-একদিন কলকাতার তাপমাত্রা ১০ থেকে ১১-র মধ্যে ঘোরা ফেরা করবে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এইসঙ্গে বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যে বিভিন্ন শহরের তাপমাত্রা একনজরে

  • দার্জিলিং সর্বোচ্চ ৮ ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ১৭
  • কোচবিহার সর্বনিম্ন ৯ সর্বোচ্চ ২০
  • মালদহ সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ১৮
  • বহরমপুর সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২০
  • শ্রীনিকেতন সর্বনিম্ন ৫.৮ সর্বোচ্চ ২৪
  • আসানসোল সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২৩
  • কৃষ্ণনগর সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২১
  • বাঁকুড়া সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ২৬
  • পুরুলিয়া সর্বনিম্ন ৭.৯
  • বর্ধমান সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ২২
  • কলকাতা সর্বনিম্ন ১০.৬ সর্বোচ্চ ২৩
  • ডায়মন্ডহারবার সর্বনিম্ন ১১ সর্বোচ্চ ২৪
  • দিঘা সর্বনিম্ন ১১ সর্বোচ্চ ২৫

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট। যার ফলে তাপমাত্রা সেরকম নামেনি। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকে। মালদহ, বহরমপুর, বাঁকুড়া, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির আশপাশে।

 ৪ বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন, শীতে জবুথবু দক্ষিণবঙ্গ

কলকাতার তাপমাত্রা ১১-র আশপাশে থাকলেও, জেলাগুলির তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কম। জেলায় রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। ২০১২-১৩ মরশুমে শেষবারের মতো শীতের দাপট দেখা গিয়েছিল। ডিসেম্বরে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে, আর জানুয়ারি তা হয়ে গিয়েছিল ৯ ডিগ্রি। তাপমাত্রার নিম্নগামীতে সেদিকে এগোলেও, সেই রকম ঠান্ডা নিয়ে এখনও অনিশ্চয়তা। আবহ দফতর জানিয়েছে সোমবার পর্যন্ত শীতের এই স্পেল বজায় থাকবে।

 ৪ বছর পর কলকাতার তাপমাত্রায় রেকর্ড পতন, শীতে জবুথবু দক্ষিণবঙ্গ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। তাপমাত্রা কমেছে দিল্লি-সব একাধিক জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+