West Bengal Weather Update: ৪০ ডিগ্রি পার...এরপরেও আরও বাড়বে তাপমাত্রা? এক নজরে পূর্বাভাস
West Bengal Weather Update: ভরা চৈত্রে তীব্র দহনের জ্বালা! বাড়ছে আর্দ্রতাজনিত ক্রমশ গরম। ক্রমশ অতিষ্ট হয়ে উঠছে জনজীবন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছে গিয়েছে। এমনকি একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। কলকাতার তাপমাত্রাও ৩৫ ডিগ্রি প্রায় পেরিয়ে গিয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিস্থিতি। রাস্তাঘাট একেবারে ফাঁকা। প্রয়োজন ছাড়া খুব একটা বাড়ির বাইরে যাচ্ছে না কেউই। এই অবস্থা আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়ার খুব একটা বদল হবে না, বলছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) ।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
West Bengal Weather Update: ঢুকছে গরম হাওয়া
আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, বাংলায় জলীয় বাস্পের জোগান কম। ক্রমশ পশ্চিম দিক থেকে শুকনো গরম বাতাস বাংলায় ঢুকছে। যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলার পশ্চিমী জেলাগুলিতে। সেখানে ইতিমধ্যে গরম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই গরম হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতেও প্রভাব ফেলেছে। এক ধাক্কায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
আজ সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম পরিস্থিতি থাকবে। যার ফলে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী কলকাতাতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানানো হয়েছে। এমনকী তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেও পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । এই অবস্থায় এসির ঠান্ডার হাওয়াতেই স্বস্তি খুঁজতে হবে আমআদমিকে।
West Bengal Weather Update: উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকলে উত্তরবঙ্গে স্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস (West Bengal Weather Update) । হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বাকি জেলায় পরিস্থিতি মোটামুটি শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications