পৌষে রাতভর অকাল বর্ষণ, আবহাওয়ার উন্নতি নিয়ে যা পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জের। পৌষে রাতভর অকাল বর্ষণ। যার জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমে গেল ৩ ডিগ্রি।
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জের। পৌষে রাতভর অকাল বর্ষণ। যার জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমে গেল ৩ ডিগ্রি। এদিন সকালে কলকাতার তাপমাত্রা ১২. ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যে ছিল ১৫.৭ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ পরিষ্কার হতেই ফের ঠাণ্ডা পড়বে।

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি
পশ্চিমমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার সারা দিন দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। আর রাতে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে একটানা।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে দু একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তাছাড়াও আবহাওয়া শুক্ন থাকবে। তবে আটটি জেলার প্রায় সব জায়গাতেই ঘন কুয়্শা থাকতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার সারাদিন জুড়েই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে সব জেলাতেই কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আকাশ পরিষ্কার হতেই ফের ঠাণ্ডা
বৃষ্টির জেরে এদিন কলকাতা সহ প্রায় সব জায়গাতেই পাদ নিম্নমুখী। কলকাতায় এদিনের তাপমাত্রা বৃহস্পতিবারের থেকে ৩ ডিগ্রি কম। তবে বৃষ্টি কমলে তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications