তাপমাত্রা আরও কমল বুধবার, স্বাভাবিকের থেকে তাপমাত্রা নামবে কবে, কী বলছে হাওয়া অফিস

মঙ্গলবারের থেকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে। জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবারের থেকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে। জানিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রা আরও কমল বুধবার, স্বাভাবিকের থেকে তাপমাত্রা নামবে কবে, কী বলছে হাওয়া অফিস

বছর শেষের দিকে সময় যত এগোচ্ছে, ঠান্ডাও তত বাড়ছে। ২৫ ডিসেম্বর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বুধবার সেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলেও, বুধবারের তাপমাত্রা স্বাভাবিক বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরভারতে ঠান্ডা বাড়ছে। সেই প্রভাব পড়ছে বাংলাতেও। তবে বিভিন্ন কারণে তা মাঝে মধ্যেই বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে পারছে না। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

সকালে তাপমাত্রা কমে গেলেও বেলার দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে অস্বস্তিকর হবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। পশ্চিমবঙ্গ জুড়েই থাকবে শুকনো আবহাওয়া। কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলেও জানানো হয়েছে। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে।

তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে যেতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+