ফের কমল তাপমাত্রা, ফর্মে ফিরল শীত
ফর্মে ফিরল শীত। দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বেশি থাকার পর রবিবার তাপমাত্রা কমে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে। জানিয়েছে আবহাওয়া দফতর।
ফর্মে ফিরল শীত। দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বেশি থাকার পর রবিবার তাপমাত্রা কমে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে। জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরে হাওয়ার দাপটে শনিবার বিকেল থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে। রবিবার সকালেও তারই প্রভাব পড়ে। উত্তরে হাওয়ার দাপটে গোটা দক্ষিণবঙ্গেই কমেছে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গ জুড়ে রয়েছে কুয়াশার দাপট। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু-ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রিতে।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা
- জলপাইগুড়ি ১০.২ ডিগ্রি (-১)
- কোচবিহার ৬.৭ ডিগ্রি (-৩)
- মালদহ ১২.৫ ডিগ্রি
- বহরমপুর ১০.৩ ডিগ্রি (-৩)
- শ্রীনিকেতন ৮.৫ ডিগ্রি ( -৪)
- আসানসোল ১০.৩ ডিগ্রি
- বাঁকুড়া ১০.৩ ডিগ্রি (-৩)
- বর্ধমান ১১.৮ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১১.২ ডিগ্রি(-৪)
- দিঘা ১২ ডিগ্রি (-৩)

Click it and Unblock the Notifications