ফের কমল তাপমাত্রা, তবে চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিস্তারিত জেনে নিন

ফের কমল তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ফের কমল তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব

উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব

ঝাড়খণ্ডে এসে থমকে ছিল উত্তর-পশ্চিম হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটতেই তা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে। বুধবার যার জেরে তামপাত্রা এক ধাক্কায় কমে যায় ৫ ডিগ্রি।

আরও কমল তাপমাত্রা

আরও কমল তাপমাত্রা

বৃহস্পতিবার সকালে আরও কমে যায় তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যা ছিল ১৬. ৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ভারতে শৈত্যপ্রবাহ

উত্তর ভারতে শৈত্যপ্রবাহ

উত্তর ভারতে শৈত্য প্রবাহ চলছে। সেইজন্য কমছে তাপমাত্রা। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলেও নামছে তাপমাত্রা। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে শীত এসেছে, জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিক। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আগেই নেমেছিল। ঝাড়খণ্ডের দিক থেকে উত্তর-পশ্চিম হাওয়া ঢোকায় তাপমাত্রা আরও নেমেছে।

ভিলেন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা

ভিলেন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা

তবে পাকিস্তান থেকে পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে। ফলে সামনের দিনগুলিতে তাপমাত্রা নামলেও, ধারাবাহিকভাবে নাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+