বিজেপিতে যোগ দিলেন ‘খড়কুটো’ সিরিয়ালের বাবিন তথা কৌশিক রায়
বিজেপিতে যোগ দিলেন ‘খড়কুটো’ সিরিয়ালের বাবিন তথা কৌশিক রায়
বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন চলছে দলে যোগ দেওয়ার ও দল বদলের রাজনীতি। টলি পাড়ার বেশ কিছু চেনা মুখ ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে। সেরকমই শুক্রবার বিজেপিতে যোগ দিলেন টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ কৌশিক রায়। এদিন রাজ্য বিজেপির সদর দপ্তরে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

টিভির পর্দায় কৌশিক রায়কে দর্শক স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'খড়কুটো’র বাবিন নামেই চেনেন। তাঁর চরিত্রের নাম বিজ্ঞানী সৌজন্য মুখোপাধ্যায়। কৌশিকের বিপরীতে রয়েছেন তৃণা সাহা, যিনি সামনেই বিযে করতে চলেছেন। এর আগে 'ফাগুন বউ’, 'ইস্টিকুটুম’-এর মতো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। তবে এবার টেলিভিশনের পর্দার পাশাপাশি রাজনীতিতে দেখা যাবে তাঁকে।
ভোটের আবহে টলিউডের বেশ কিছু অভিনেতা–অভিনেত্রী রাজনীতিতে সম্প্রতি যোগ দিয়েছেন। কিছুদিন আগেই সৌরভ দাস, কৌশানি মুখোপাধ্যায় ও পিয়া সেনগুপ্ত নাম লিখিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলে। তবে রাজনীতিতে তারকা যোগ এই প্রথমবার নয়। তৃণমূল ও বিজেপিতে টলি পাড়ার বহু নামী দামী তারকারাই যুক্ত হয়েছেন এবং বাংলার দায়িত্ব সামলাচ্ছেন। সেই তালিকাতেই নতুনভাবে যোগ কৌশিক রায়ের।












Click it and Unblock the Notifications