কেমিক্যাল মিশিয়ে জলকামান, পুলিসের বিরুদ্ধে তদন্ত হোক, সুর চড়ালেন তেজস্বী সূ্র্য
কেমিক্যাল মিশিয়ে জলকামান, পুলিসের বিরুদ্ধে তদন্ত হোক, সুর চড়ালেন তেজস্বী সূ্র্য
বিজেপির নবান্ন অভিযানে কর্মীদের উপর পুলিস জল কামান চালিয়েছিল। েসই জলকামানে রাসায়নিক মেশানো হয়েছিল বলে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি যুব মোর্চা সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। নীল রঙ কেন মেশানো হয়েছিল তা নিয়ে রাজ্য সরকারের কাছে পুলিসের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তেজস্বী সূর্য।

নীল রং জলে
বিজেপির নবান্ন অভিযানে পুলিস জলকামানে যে জল ছড়িয়েছে তাতে নীল রং মেশানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তিনি অভিযোগ করেছেন পুলিস ইচ্ছে করেই রাসায়নিক মিশিয়েছিল জলে। সেকারণেই বিজেিপ কর্মীরা অসুস্থ হয়ে পড়ছিলেন। তাঁরা বমি করতে শুরু করেন। গায়ে চুলকানি শুরু হয়ে যায়।

তদন্তের দাবি তেজস্বীর
কেমিকেল মিশিয়ে কেন জলকামান ব্যবহার করা হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছেন তেজস্বী। কোনও রাজ্যের পুলিস এই কাজ করেনি। যা বাংলার পুলিস করেছে। এই নিয়ে কলকাতা পুলিসের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তেজস্বী। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যর পুলিস মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গের কালোতম দিন
আজ বাংলার কালো দিন বলে আক্রমণ শানিয়েছেন তেজস্বী। তিনি অভিযোগ করেছেন পুলিস যেভাবে বিেজপি কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিসের হামলায় অসংখ্য বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। কোনও রাজ্যের পুলিস এরকম আচরণ কখনও করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

তৃণমূল সরকার উৎখাতের ডাক
বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন তেজস্বী সরকার। দেশের সবচেয়ে খারাপ সরকার চলছে বাংলায়। চাকরি নেই, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের সরকার চলছে রাজ্যে। বাংলার এই অন্ধকার কেটে সূর্য উঠবে বার্তা দিয়েছেন বিজেপি নেতা। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি ছিল বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications