দক্ষিণ দিনাজপুরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে ব্লক প্রশাসনের সহযোগিতায় এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে ব্লক প্রশাসনের সহযোগিতায় এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবে না বলে পরিবারের কাছ থেকে মুচলেখা নেয় চাইল্ড কর্তৃপক্ষ।

বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনাটি ঘটেছে, জানা গিয়েছে, নাবালিকার বয়স ১৬ বছর। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে সে পড়াশোনা করত। পরিবারের নিদারুণ আর্থিক সঙ্কট। তাই ১৮ বছর বয়সের আগেই মেয়ের বিয়ে ঠিক করেছিল পরিবার। আপত্তি থাকলেও তা একেবারেই মানেনি কন্যাদায়গ্রস্ত হতদরিদ্র পরিবার।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে কুমারগঞ্জ থানার ইনাতুল্যাপুর মঞ্জুরিচক এলাকার পেশায় রাজমিস্ত্রি এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করে। আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে শেষ অবধি বিয়ে ভেস্তে দেওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications