অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দ্বাদশ শ্রেণির ছাত্র
অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দ্বাদশ শ্রেণির ছাত্র
অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে । শুক্রবার ওই দুই নাবালককে তোলা হয় বিধাননগর জুভেনাইল কোর্টে। এই ঘটনা ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা এলাকায় । হাবরা থানায় বৃহস্পতিবার রাতে এই অভিযোগ দায়ের করা হয় । তার পর অভিযুক্ত ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে ।

জানা গিয়েছে যে দিন কয়েক আগে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে তার প্রতিবেশী ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । ভয়ে সেই সময়ে তা ঘরের কাউকে বলতে পারেনি ওই ছাত্রীটি । এইদিকে ওই ছেলেটির এক বন্ধু ওই ধর্ষণের ঘটনা ভিডিও করে রেখে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ' ব্ল্যাক মেল ' করে চাপ সৃষ্টি করে বলেও অভিযোগ ।
সেই সঙ্গে মেয়েটিকে হুমকি দেওয়া হয় যে তার কথা না শুনলে ওই ভিডিও সোশাল মিডিয়াতে দিয়ে দেওয়া হবে । এই বার কী করবে বুঝতে না পেরে মেযেটি তার মাকে বিষয়টি জানায় । বৃহস্পতিবার রাতে ওই মেয়েটির মা হাবরা থানায় ওই প্রতিবেশী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । তার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের । এই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে ও শুক্রবার তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications