বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকা পাচারের চেষ্টা, এরপর যা হল
এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করার জন্য আসাম থেকে শিলিগুড়ি নিয়ে আসে। পাচার হওয়ার আগেই উদ্ধার হল এক নাবালিকা। রায়গঞ্জে সরকারি বাসস্ট্যান্ডের কাছে থেকে নাবালিকাকে উদ্ধার করে।
এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করার জন্য আসাম থেকে শিলিগুড়ি নিয়ে আসে। পাচার হওয়ার আগেই উদ্ধার হল এক নাবালিকা। রায়গঞ্জে সরকারি বাসস্ট্যান্ডের কাছে থেকে নাবালিকাকে উদ্ধার করে ।

তৃণমূলের শ্রমিক সংগঠন ও এক যুবকের সহযোগিতায় রায়গঞ্জ থানার আইসিকে বিষয়টি জানানো হয়। এরপরেই আইসির পরামর্শ অনুযায়ী উদ্ধার করা হওয়া ওই নাবালিকাকে।নাবালিকাকে উদ্ধারের পর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাম রাজ্যের রংগীয়া জেলার কুনাহার থানার কমলপুর গ্রামের বাসিন্দা হুসেন আলির কন্যা মোমিনা বেগম । শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাসে চেপে তারা রওনা হয়। বিহারের কিষানগঞ্জ আসতেই ওই যুবক বাস থেকে নেমে পড়ে।এরপর সরকারি ওই বাসে নাবালিকা মোমিনা বেগমের পাশের সীটে বসে ছিলেন রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা শুভ্রদীপ ভৌমিক ।
কথাবার্তায় হতেই শুভ্রদীপ বাবুর সন্দেহ হয়। নাবালিকার সাথে থাকা যুবক বাস থেকে নেমে যেতেই মোমিনা বেগমকে সাথে নিয়ে সোজা রায়গঞ্জের সরকারি বাসস্ট্যান্ডে নিয়ে এসে তিনি যোগাযোগ করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনের তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দে'র সাথে। কৌশিক বাবু সাথে সাথে যোগাযোগ করেন রায়গঞ্জ থানার আইসি ও জেলা চাইল্ড লাইনের আধিকারিকদের সাথে। এরপর নাবালিকা মোমিনা বেগমকে তুলে দেওয়া হয় জেলা চাইল্ড লাইনের হাতে। উদ্ধার হওয়া নাবালিকা মোমিনা বেগম বলেন, আমার হবু স্বামী আমাকে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল সেটা বুঝতে পারিনি। কিশানগঞ্জের আগে আমার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে।
তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দে বলেন, রায়গঞ্জে বাসস্ট্যান্ডে বাসটি এসে পৌঁছালে বাসের যাত্রী শুভ্রদীপ ভৌমিক আমাকে সম্পূর্ণ ঘটনা জানালে আমি রায়গঞ্জ থানার আইসি ও জেলা চাইল্ড লাইনের আধিকারিকদের সাথে যোগাযোগ করে। উদ্ধার হওয়া নাবালিকাকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। বাসের যাত্রী শুভ্রদীপ ভৌমিক কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications