নির্জন মাঠে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা, তারপরই স্বরূপ বেরিয়ে পড়ল প্রেমিক ও বন্ধুদের
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিকের বন্ধুদের হাতেই গণধর্ষণের শিকার হল এক কিশোরী। প্রেমিককে বেঁধে বন্ধুরা তার প্রেমিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিকের বন্ধুদের হাতেই গণধর্ষণের শিকার হল এক কিশোরী। প্রেমিককে বেঁধে বন্ধুরা তার প্রেমিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর বাড়ির পাল্টা অভিযোগ, ওই যুবকই তাঁদের মেয়েকে বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাগডিহা গ্রামে।

এরপর নিগৃহীতা ছাত্রীটি বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টা করে। তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে মেচেদার এক নার্সিংহোমে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেমিক-সহ চারজন বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
টিউশন পড়তে যাওয়ার নাম করে সন্ধ্যার মুখে গ্রামেরই এক নির্জন মাঠে প্রেমিকের সঙ্গে বসেছিল দশম শ্রেণির ওই ছাত্রীটি। তখনই প্রেমিকের বন্ধুরা এসে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বন্ধুরা কিশোরীর প্রেমিক শুভম তুংকে গাছে বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে।
কিশোরীর উপর যৌন নিগ্রহের পর তাকে বাড়ির কাছাকাছি পৌঁছে দেয় প্রেমিকই। পরিবারকে ঘটনাটি জানায় কিশোরী। এরপর রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী। কিশোরীর বাড়ির অভিযোগ, এসবের পিছনে রয়েছে শুভমই। শুভমের সঙ্গে মেলামেশায় আপত্তি ছিল পরিবারের।












Click it and Unblock the Notifications