বহরমপুরে দুষ্কৃতীদের গুলিতে আহত অষ্টম শ্রেণির ছাত্রী
বহরমপুরে দুষ্কৃতীদের গুলিতে আহত অষ্টম শ্রেণির ছাত্রী
স্বর্ণ ব্যবসায়ী কাকার সঙ্গে স্কুটারে করে বাড়িতে আসার সময়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হয়েছে এক কিশোর। সে অষ্টম শ্রেণীর ছাত্র। তার পেটে গুলি লাগে। এখন সে ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে বহরমপুর ও দৌলতাবাদ সীমান্তে বালির ঘাট এলাকায়। কারা কি কারণে এই হামলা চালায় তা তদন্ত করে দেখছে পুলিশ।

বহরমপুরের খাগড়ার বাসিন্দা উত্পল সেনের সোনার গহনার দোকান আছে দৌলতাবাদে। তিনি প্রতিদিনই রাতে স্কুটারে করে বাড়িতে ফেরেন। রবিবার রাতেও ফিরছিলেন। সঙ্গে ছিল তার ভাইপো । বালিরঘাট এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকে দেয়। স্কুটার থেকে পড়ে গিয়ে ওই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে তারা ছুটতে থাকে।
সেই সময়ে তাদের লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তাদের চিত্কার শুনে এলাকার লোকজন এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই লোকজন তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উতপলের সেই রকম কোন আঘাত না লাগলেও পেটে গুলি লাগে তার ভাইপোর।












Click it and Unblock the Notifications