ক্যানিংয়ে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ কিশোরীকে, লজ্জায় আত্মহত্যার চেষ্টা

ক্যানিং, ২০ সেপ্টেম্বর : খেলার মাঠ থেকে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করল কয়েকজন যুবক। লজ্জায়-অপমানে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে ওইদিন রাতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জয়রামখালিতে। ঘটনার পর থেকেই বোপাত্তা অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। স্থানীয় একটি মাঠে কাবাডি খেলার আসর বসেছিল। সেখানেই খেলা দেখতে গিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। হঠাৎই একজন যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। বলে জরুরি কথা আছে। তারপর তাকে দূরে একটি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক ও তার সাঙ্গপাঙ্গরা। খেলা চলাকালীন আনন্দ-উল্লাসে কিশোরীর আর্ত চিৎকার কারও কানে প্রবেশ করেনি।

ক্যানিংয়ে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ কিশোরীকে

বাড়িতে ফিরেই সে আত্মহত্যার চেষ্টা করে। তবে পরিবারের লোকজনের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় সে। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

কয়েকদিন আগেই এই জেলাতেই ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী হন এক তরুণী। তারপরও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি দেওয়ার হুমকিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। এবার আত্মহত্যার ঘটনা এড়ানো গেলেও, দিনদুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী যেভাবে কয়েকজন যুবকের যৌন লালসার শিকার হল, তা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আবারও একবার প্রশ্ন তুলে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+