ইস্ট ওয়েস্ট মেট্রোর 'পথে' বাধা করোনা ভাইরাস, আপাতত সময়ের অপেক্ষায় কর্তৃপক্ষ
ইস্ট ওয়েস্ট মেট্রোর 'পথে' বাধা করোনা ভাইরাস, আপাতত সময়ের অপেক্ষায় কর্তৃপক্ষ
কলকাতায় এখনও করোনা ভাইরাসের ছোঁয়া না লাগলেও, তার প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে সম্প্রতি চালু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোয়। যেখানে চিনা রেক দিয়ে কাজ শুরু হয়েছে, সেখানে করোনা ভাইরাসের কারণে চিন থেকে বিশেষজ্ঞরা আসতে পারছেন না, রেক সম্পর্কে প্রশিক্ষণ দিতে। পাশাপাশি একই কারণে নতুন রেক আনাও সম্ভব হচ্ছে ওই একই কারণে।

১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক পথ চলা শুরু
১৩ জানুয়ারি রেলমন্ত্রী পীযুষ গোয়েল এবং অপর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র উপস্থিতিতে পথ চলা শুরু করে ইস্টওয়েস্ট মেট্রো। যে দু-একদিনের মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে সেখানে। বেশ কিছু ক্ষেত্রে দরজা খোলায় সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর নিয়েও সমস্যায় ইস্টওয়েস্ট মেট্রো।

প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল চিনা বিশেষজ্ঞদের দিয়ে
চিনের যে রেকগুলি দিয়ে ইস্টওয়েস্ট মেট্রো কাজ শুরু করছে, সেখানে চিনা বিশেষজ্ঞদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসে ত্রস্ত চিন। ফল সেইসব বিশেষজ্ঞরা আসতে পারছেন না।

রেক আসায় বাধা
এছাড়াও যাত্রী পরিষেবা উন্নত করতে রেক আনার কথা ছিল চিন থেকে। তাও সম্ভব হচ্ছে না চিনে করোনা ভাইরাসের দাপটের কারণে। রেকের সংখ্যা না বাড়তে বর্তমান ২০ মিনিট অন্ত পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications