Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Central Team at Bengal: প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই 'খেলা শুরু'! বঙ্গে আসছে শাহের মন্ত্রকের বিশেষ টিম

Central Team at Bengal: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মিটতেই ফের বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক। আগামী ২৩ জুন কলকাতায় আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধি দল।

জঙ্গলমহলের জেলাগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থ ঠিক মতো খরচ করা হচ্ছে কিনা তা বিস্তারিত রিপোর্ট নিতেই মন্ত্রকের আধিকারিকরা কলকাতায় আসছেন (Central Team at Bengal) বলে জানা গিয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Amit Shah And narendra Modi

জঙ্গলমহল এলাকায় মাওবাদী কার্যকলাপ ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। আর তা দমনে 'অপারেশন গ্রিন হান্ট' শুরু হয়। আর সেই অভিযান চালাতে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বিপুল এই অর্থ বরাদ্দ করেন। যদিও রাজ্যে পালাবদলের পর মাওবাদী কার্যকলাপ অনেকটাই কমে যায়। অনেকটাই এখন সেখানে শান্তি ফিরে এসেছে। যদিও জঙ্গলমহলের বিভিন্ন অংশে যৌথবাহিনী এখনও রয়ে গিয়েছে। কড়া নজরদারি চলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এখনও এজন্য অর্থ বরাদ্দও করে থাকে। পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়াতে এবং কম বাহিনী থাকায় আগে যে পরিমাণ বরাদ্দ করা হয়েছিল, এখন তা অনেকটাই কম হচ্ছে। যা বরাদ্দ হচ্ছে তা কী ভাবে খরচ হচ্ছে, মূলত তা জানতেই অমিত শাহের মন্ত্রক বিশেষ প্রতিনিধিদল বাংলায় (Central Team at Bengal) পাঠাচ্ছে। এমনটাই জানা যাচ্ছে। নবান্নে সূত্রে জানা গিয়েছে, ২৩ জুন বিশেষ এই দল কলকাতায় আসবে আগামী ২৮ জুন পর্যন্ত তাঁরা কাজ করবেন।

যদিও কীভাবে কাজ হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, শাহের মন্ত্রকের তরফে পাঠানো দল খরচ কীভাবে হচ্ছে তা নিয়ে সমীক্ষা চালাবে। আর সেই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবে। যদিও নির্বাচন শেষ হতেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের বঙ্গ সফর নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নবান্নের আধিকারিকদের দাবি, খরচ সংক্রান্ত সমস্ত রিপোর্ট এবং তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়। নতুন করে কী তথ্য তাঁরা জানবেন সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজ, আবাস সহ একাধিক দুর্নীতির অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। আর তা খতিয়ে দেখতে একাধিক কেন্দ্রীয় দল (Central Team at Bengal) বাংলায় এসেছে। সরজমিনে ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। যা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে। তৃণমূল। এমনকি এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণও শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্য শেষ হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। বাংলা সহ গোটা দেশেই বিজেপির ফল এবার ভালো হয়নি। এই অবস্থায় শরিকদের কাঁধে ভর করে দিল্লির মসনদে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শপথ নিয়েছেন তিনি। এরপরেই বাংলায় বিশেষ টিম কেন্দ্রের। রাজনৈতিক মহলের মতে, রাজ্যকে 'চাপে' রাখতেই কার্যত এহেন পদক্ষেপ মোদী সরকারের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+