দীর্ঘ ১১ মাস বেতন বন্ধ শিশু শ্রমিক স্কুলের কর্মীদের

দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ শিক্ষক অশিক্ষক কর্মীদের বেতন। প্রায় দুই বছর ধরে বন্ধ শিক্ষার্থীদের বৃত্তি। বেতন ও বৃত্তির অভাবে শিশু শ্রমিকের জন্য তৈরি স্কুল এখন প্রায় বন্ধের মুখে।

দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ শিক্ষক অশিক্ষক কর্মীদের বেতন। প্রায় দুই বছর ধরে বন্ধ শিক্ষার্থীদের বৃত্তি। বেতন ও বৃত্তির অভাবে শিশু শ্রমিকের জন্য তৈরি স্কুল এখন প্রায় বন্ধের মুখে। এর ফলে আগ্রহ হারাচ্ছে কর্মী থেকে পড়ুয়ারা।

দীর্ঘ ১১ মাস বেতন বন্ধ শিশু শ্রমিক স্কুলের কর্মীদের

দক্ষিণ দিনাজপুর জেলায় কার্যত বন্ধের মুখেই ৪০ টি শিশু শ্রমিক স্কুল। জানা গেছে, শিশু শ্রমিকের জন্য তৈরি হয়েছে জাতীয় শিশু স্কুল। ভারতীয় রেডক্রস, সেন্ট জন্স ও টেগোর সোসাইটি এনজিও-র অধীনে দক্ষিণ দিনাজপুর জেলার রয়েছে ৪০টি শিশু শ্রমিক স্কুল।

কেন্দ্র সরকারের প্রকল্প হলেও এই তিনটি এনজিও সংস্থার অধীনে স্কুলগুলি চলে। ৪০ টি শিশু শ্রমিক স্কুলের মধ্যে ১৫ টি ভারতীয় রেড ক্রস, ২ টি সেন্ট জন্স ও বাকি ২৩ টি টেগোর সোসাইটির অধীনে রয়েছে। একটি স্কুলে কম বেশি ৫০ জন করে মোট (১৮০০) মতো পড়ুয়া রয়েছে।

এছাড়াও প্রত্যেকটি স্কুলে শিক্ষক অশিক্ষক মিলে প্রায় ৪ জন কর্মী করে ১৬০ জন আছে । এছাড়াও ১৪ জন কারিগরি শিক্ষক রয়েছেন জেলায় এইসব স্কুলে মূলত স্কুল ছুট শিশু শ্রমিকদের পড়ানো হয়। ছয় মাস পর পর কর্মীদের বেতন হয়। অভিযোগ দীর্ঘ ১১ মাস ধরে পায়নি কোনও বেতন। যদিও শ্রম দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর আগে বেতন পেয়ে যাবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, কিন্তু এই কয়েক মাস ধরে কী ভাবে চলবে তাদের কাজ কর্মসমস্যার মধ্যে পড়ে আছে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+