করোনা সংকটে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শুকনো খাবার পৌঁছে দিলেন শিক্ষিকা
করোনা সংকটে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শুকনো খাবার পৌঁছে দিলেন শিক্ষিকা
রুজি-রুটি হারিয়ে কাজ হারিয়েছেন অভিভাবকরা। লকডাউনের জেরে চরম বিপাকে পড়েছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই করোনা পরিস্থিতিতে চরম সমস্যায় ছাত্রছাত্রীরাও। ঠিকমত খাবারও জুটছে না তাদের। ছাত্র-ছাত্রীদের এই করুণ অবস্থায় এগিয়ে এলেন রাউতাড়ি হাই স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস। শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিলেন শুকনো খাবার।

এই লকডাউন এর মধ্যেই তিনি ছুটে গিয়েছিলেন প্রত্যন্ত গ্রামে। এই করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের খোঁজখবর যেমন তিনি নিলেন তেমনি তাদের সচেতন থাকার পরামর্শ দিলেন। শর্মিষ্ঠা বিশ্বাস বলেন, মানুষের এই দুর্দশার কথা ভেবে খুব চিন্তার মধ্যে আছি। সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আগামী দিনেও মানুষের পাশে থাকবো।
করোনার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রার বদল ঘটেছে।
যাত্রী পরিবহন বন্ধ থাকায় মানুষ ঘর বন্দী হয়ে গেছেন। হারিয়েছেন কাজকর্ম। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে পড়ুয়ারাও। এরকম অতিমারির সময় মানুষের পাশে দাঁড়িয়ে করোনা যুদ্ধের সৈনিক হয়ে উঠেছেন স্কুল শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস।












Click it and Unblock the Notifications